বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি সীমান্তের রেলস্টেশনের কামাল গেটের পাশে ভারতের অভ্যন্তর থেকে তালেব হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তালেবের বাড়ি বগুড়ার সান্তাহারে বলে বিজিবি জানিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে সীমান্তের কামাল গেট দিয়ে তালেব চোরাই পণ্য আনতে ভারতে ঢোকেন। পরে শরীরে বেঁধে ভারত থেকে কয়েকটি শাড়ি নিয়ে আসার সময় হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত থেকে তাঁকে আটক ক্যাম্পে নিয়ে যান। বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।