বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপে মাদক পাচারের অভিযোগে আটক হয়েছেন এক বাংলাদেশি। ঢাকা থেকে মালদ্বীপে পৌঁছানোর পর গত মঙ্গলবার তাঁকে আটক করা হয়। দেশটির কাস্টমস সেবা বিভাগ বলেছে, ৩৩ বছর বয়সী ওই বাংলাদেশি ঢাকা থেকে মালদ্বীপে যাওয়ার পর তাঁর লাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় ৮১৭ গ্রাম গাঁজা পাওয়া যায়। তাঁকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মালদ্বীপে অবৈধ মাদক পাচারের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ (সাড়ে ছয় হাজার মার্কিন ডলার) থেকে ১০ লাখ এমভিআর (মালদ্বীপের মুদ্রা) জরিমানা।
দ্য হাভিরু