বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া সীমান্ত এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার আবদুল মান্নান (২৪) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মান্নান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে বিএসএফের ১২১ ব্যাটালিয়নের চাকলাগাছ ক্যাম্পের সদস্যরা তাঁকে ভারতের এক কিলোমিটার ভেতর থেকে আটক করে। ৩০ বিজিবির গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ বিন ইসহাক জানান, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।