প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোনা চোরাচালানের অভিযোগে ফারুক হোসেন (৩০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার সকালে বিএসএফের কর্মকর্তারা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) এ তথ্য জানান। বিএসএফ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের ৪০০ গজ ভেতরে ভারতীয় ভূখণ্ড থেকে স্বর্ণালংকার নিয়ে বাংলাদেশে ঢোকার সময় ফারুককে আটক করা হয়। তাঁকে ওই রাতেই কৃষ্ণনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।