বাংলাদেশি এক শ্রমিককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় বাংলাদেশি একজন শ্রমিককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির পেনাং প্রদেশের সুঙ্গাই জাবি শহরে গত রোববার এ ঘটনা ঘটেছে। খবর দি স্টার অনলাইনের। পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে মালয়েশিয়ার পত্রিকাটির খবরে বলা হয়, নিহত বাংলাদেশির নাম শামীম শাহ (৩৫)। তিনি মৃত্যুর আগে তাঁর এক সহকর্মীর কাছে ঘটনার বর্ণনা দিয়ে গেছেন। ওই বর্ণনা অনুযায়ী শামীম রোববার বেলা ১০টার দিকে জালান কেরিয়ান-কেদাহ এলাকায় নিজের কর্মস্থল একটি আসবাব কারখানার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুই ব্যক্তি এসে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত শামীমকে সুঙ্গাই বাকাপ হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সাউথ সেবারাং প্রাই জেলা পুলিশের প্রধান সুপ্ত ওয়ান হাসান ওয়ান আহমেদ বলেন, হত্যার ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারার আওতায় তদন্ত করা হবে।