বাংলাদেশি কিশোরী নির্যাতনের ঘটনায় শক্ত পদক্ষেপের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক নির্যাতনের শিকার একজন বাংলাদেশি কিশোরীর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়নি ভারতীয় পুলিশ। আর এ অভিযোগে পুলিশের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের একটি মানবাধিকার ফোরাম। খবর দ্য হিন্দুর।
‘কেরালা স্টেট কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস’ নিয়েছে ওই সিদ্ধান্ত। মানবাধিকার ফোরামটির ভাষ্যমতে, পাচারকারীদের কবলে পড়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর শারীরিক নির্যাতনের শিকার ওই কিশোরীকে (১৬) রিমান্ডে নেয় পুলিশ। রাজ্যে অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর এই জিজ্ঞাসাবাদ করা হয়।
ফোরাম আরও সমালোচনা করেছে, কেরালায় ওই কিশোরীর ওপর যাঁরা শারীরিক নির্যাতন চালিয়েছে, সেসব ব্যক্তিকে শনাক্ত করতে যথাযথভাবে খতিয়ে দেখেনি পুলিশ।