বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজাম্বিকে নিজের মুদির দোকানের সামনে ছিনতাইকারীদের গুলিতে জয়নাল আবেদীন (৩২) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। জয়নাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম বাজালিয়া বুড়ির দোকান এলাকার কবির আহমদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে জাম্বেজিয়া প্রদেশের আলতো মলুক শহরে নিজের মুদির দোকান বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা হন জয়নাল। এ সময় তিন-চারজন ছিনতাইকারী তাঁর হাত থেকে টাকার (মোজাম্বিক মুদ্রা) ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ]
তিনি বাধা দেন। এরপর তারা জয়নালকে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|