বাংলাদেশি হত্যায় মালয়েশিয়ার দুই কর্মকর্তা অভিযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি এক বন্দীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ার পার্লিস রাজ্যের দুই অভিবাসন কর্মকর্তাকে আজ শুক্রবার অভিযুক্ত করেছেন দেশটির ম্যাজিস্ট্রেট আদালত। গত ২৯ অক্টোবর আবু বকর সিদ্দিক (৪৫) নামের বাংলাদেশি ওই বন্দীকে হত্যা করা হয়।
মোহাম্মদ আমিনুদ্দিন মোহাম্মদ ইয়াসিন এবং জহিরুল ইফেন্দি জুয়ালকাফিলের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কোমপ্লেক্স কেডিএন ভবনে আবু বকরকে হত্যা করেন। দ্য স্টার–এর এক খবরে এ তথ্য জানানো হয়।
দেশটির আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ওই দুজনকে মৃত্যুদণ্ড দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
ম্যাজিস্ট্রেট নিক মোহাম্মদ তারমিজি নিক মোহাম্মদ সুকরি আগামী ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।