প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালি থেকে এক বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সহানুভূতিশীল—এই সন্দেহে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে ইতালির কর্তৃপক্ষ।
ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানায়, ৩০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় হিসেবে তাঁর নামের আদ্যক্ষর এম এইচ প্রকাশ করা হয়েছে। তিনি ইতালিতে বৈধভাবে বসবাস করছিলেন। ঢাকা থেকে বিমানযোগে ভেনিস বিমানবন্দরে পৌঁছার পর বহিষ্কার আদেশের বিষয়টি তাঁকে জানানো হয়। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো স্বাক্ষরিত বহিষ্কার আদেশে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি দেশটির নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।