বাংলাদেশিকে খুঁজছে শ্রীলঙ্কার পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দাপ্তরিক ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে সে দেশের পুলিশ।
গত সোমবার শ্রীলঙ্কার পুলিশ জানায়, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে তারা এক বাংলাদেশিকে হন্যে হয়ে খুঁজছে।
গত সপ্তাহে সিরিসেনার দপ্তর ও সরকারের কিছু দাপ্তরিক ওয়েবসাইট হ্যাক হয়। ২৫ ও ২৬ আগস্ট ওয়েবসাইটগুলো হ্যাক থাকে। হ্যাকাররা নিজেদের ‘শ্রীলঙ্কান ইয়ুথ’ বলে পরিচয় দেয়। এ ঘটনায় গ্রেপ্তার করা ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রকে গত সোমবার সিআইডি পুলিশের হেফাজতে নেওয়া হয়। কলম্বো থেকে গতকাল গ্রেপ্তার হন ২৬ বছর বয়সী দ্বিতীয় সন্দেহভাজন। পুলিশের ধারণা, ওই স্কুলছাত্রের সঙ্গে মিলে বাংলাদেশি ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করেন।