বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত সীমান্ত থেকে বিপ্লব (২৮) নামের এক বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিপ্লবের বাবার নাম দিমালু মোহাম্মদ। বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগাছ গ্রামে তাঁর বাড়ি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বিপ্লব ট্রলি নিয়ে সীমান্তের মেইন পিলার ৭৩১ এর এক সাব পিলার এলাকায় জিরো লাইন পার হয়ে ভারতীয় অংশে ট্রলি রেখে পাথর উত্তোলন করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিপ্লবকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।