বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ধরে নিয়ে যাওয়া প্রফুল্ল চন্দ্র (২৪) উপজেলার খড়িবাড়ী বাজারসংলগ্ন এলাকার অবদ চন্দ্রের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রফুল্ল ওই এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কাঁটাতারের বেড়া দেখতে গিয়ে ভুলবশত তিনি ভারতের ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যায়।