বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকা থেকে নাসিম হোসেন (৪২) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নাসিম উপজেলার নীতপুর বিষ্ণুপুর পুলিশ পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, নাসিম হোসেনসহ ছয়-সাতজন বাংলাদেশি গত বুধবার রাতে গরু আনতে ভারতে প্রবেশ করেন। গতকাল ভোরে তাঁরা নীতপুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসছিলেন। এ সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ক্যাদারীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের তাড়া করেন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাসিমকে আটক করে বিএসএফ।
বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আলী রেজা বলেন, নাসিমকে ফেরত আনার জন্য দুপক্ষের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। আজ শুক্রবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।