বাংলাদেশিকে ধর্ষণ, হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজিতে বাংলাদেশি এক নার্সকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেনগাজির তাবাল্লিনো এলাকায় ওই নার্সের ফ্ল্যাট থেকে গত বুধবার তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত নার্সের নাম প্রকাশ করা না হলেও খবরে বলা হয়, লিবিয়ায় রেড ক্রিসেন্ট পরিচালিত ইবনে সিনা পলিক্লিনিকে কাজ করতেন তিনি। ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন।
একটি সূত্র বলেছে, কয়েক দিন ধরে ওই নার্স কাজে যাননি এবং তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। একপর্যায়ে সহকর্মীরা খোঁজ নিতে তাঁর বাসায় গেলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বেনগাজি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কথা না বললেও সূত্রের দাবি, হত্যার আগে বাংলাদেশি ওই নার্সকে ধর্ষণ করা হয়। এ ছাড়া তাঁর ফ্ল্যাটে ডাকাতিও হয়।