প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলসের দালু শহরের কাছে এক বাংলাদেশিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের বামনপাড়া গ্রামের কাছে গত মঙ্গলবার ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক ঠেকলে তাঁকে আটক করে গ্রামবাসী। পরে তাঁকে পিটিয়ে জখম করে পুলিশে সোপর্দ করা হয়। তাঁকে তখনই চিকিৎসার জন্য দালু সিএইচসি এবং অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে টুরা সিভিল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। দ্য নর্থ-ইস্ট টুডে