বাংলাদেশির তথ্যে কুয়েতে যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে কুয়েতের ফারওয়ানিয়া ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। সেই সঙ্গে এসব এলাকার যৌনকর্মীদের নামের তালিকাও দিয়েছেন ওই নারী। কর্তৃপক্ষের বরাত দিয়ে কুয়েতের সংবাদপত্র আল-আনবা এ খবর দিয়েছে।

কুয়েতের ফারওয়ানিয়া এলাকায় নিরাপত্তা সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার সালেহ মাতারের নির্দেশে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে খবরে জানানো হয়। তবে তাঁকে কবে গ্রেপ্তার করা হয়, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আল-আনবা বলেছে, ওই নারীর জন্ম ১৯৭৫ সালে।

কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সূত্র বলেছে, ওই নারী আরও তথ্য জানেন। কারণ, তিনিও যৌনকর্মী ছিলেন।