বাংলাদেশে ৫ বছরে ১৭ শীর্ষ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে গত পাঁচ বছরে ভারতের নিষিদ্ধঘোষিত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অন্তত ১৭ জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া এবং প্রভাবশালী নেতা রঞ্জু চৌধুরী ও প্রদীপ মারাক ছিলেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা গতকাল শনিবার এ তথ্য প্রকাশ করেন। খবর দ্য হিন্দুর।
ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন অভিযান চালিয়ে ওই শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে।