বাউফলে আ.লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের সিনেমা হল সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে গত মঙ্গলবার রাতে মো. সোহাগ বাবুর্চি (৩৫) নামে এক যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই সময় কার্যালয়ের দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ছবি ভাঙচুর এবং স্থানীয় কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছবি-সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন সোহাগকে ধরে পিটুনি দেন। আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সোহাগ উপজেলার দাশপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে সোহাগ একাই ওই হামলা চালান। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। মানসিক সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।
ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ মোল্লা বলেন, ‘সোহাগের মানসিক সমস্যা আছে এটা ঠিক। তবে তাঁকে দিয়ে কেউ এ ঘটনা ঘটিয়েছেন।’