বাউফলে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের দুই দিন পর শুভংকর হাওলাদার (২০) নামের এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নওমালা-আদাবাড়িয়া খালের গোলাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাউফল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামশেদ জানান, শুভংকর উপজেলার নওমালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, শুভংকরকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।