বাউফলে মা-ছেলেকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানখেতে ঢোকায় পাঁচটি হাঁস জবাই করা হয়। এ ঘটনার প্রতিবাদ করায় মা-ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পটুয়াখালী বাউফল উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বিকেলে দাশপাড়া গ্রামের নূর জামালের কয়েকটি হাঁস প্রতিবেশী শওকত মীরের ধানখেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শওকত পাঁচটি হাঁস ধরে জবাই করে নূর জামালের ঘরের সামনে ফেলে রাখেন। এ ঘটনার প্রতিবাদ করায় নূর জামাল (৩০) ও তাঁর মা অজুফা বেগমকে (৫০) পিটিয়ে ও কুপিয়ে জখম করেন শওকত মীর ও তাঁর লোকজন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় নূর জামালের ভাই শাহাদত হোসেন বাউফল থানায় গতকাল সন্ধ্যায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’