বাউফলে মামলার বাদীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় আসামিদের বিরুদ্ধে ইদ্রিস হাওলাদার (৬০) নামের মামলার এক বাদীকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার নুরাইনপুর-তাতেরকািঠ সেতুর পূর্ব পাশের এলাকায় গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
মারধরে ইদ্রিসের দুটি দাঁত পড়ে গেছে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রায় তাতেরকািঠ গ্রামের ইদ্রিস হাওলাদারের পুকুরের মাছ লুটের ঘটনায় মামলা দায়ের করাকে কেন্দ্র করে গ্রামের ছিদ্দিক হাওলাদারের বিরোধ চলছিল। গতকাল সকাল ১০টার দিকে বাড়ি যাওয়ার পথে নুরাইনপুর-তাতেরকািঠ সেতুর পূর্ব পাশের এলাকায় ছিদ্দিক ও ফিরোজ হাওলাদারের নেতৃত্বে চার-পাঁচজন ইদ্রিসকে আটক করে মারধর করেন। এর আগে গত ৩০ নভেম্বর ওই মাছ লুটের মামলায় সাক্ষ্য দেওয়ায় সোবাহান গাজী (৫৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেন তাঁরা।
ছিদ্দিক হাওলাদার বলেন, কে বা কারা ইদ্রিসকে নির্যাতন করেছে তা তাঁর জানা নেই।