বাউফলে লঞ্চের কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া লঞ্চঘাটে গত রোববার সন্ধ্যায় এমভি জাহিদ-৩ লঞ্চের কর্মচারীদের সঙ্গে যাত্রীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ওই ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ধূলিয়া এলাকার বাসিন্দা বাবুল গাজীর (৩২) অবস্থা আশঙ্কাজনক। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর চেতনা ফেরেনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত হুমায়ুন কবিরবলেন, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় পন্টুনের সঙ্গে অনেক জোরে ধাক্কা লাগে। এতে পন্টুনের অনেকাংশ ভেঙে যায় এবং পন্টুনে থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। এ নিয়ে যাত্রী ও লঞ্চের কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ২৫ জন আহত হন।