বাউফলে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ওই শিক্ষার্থীরবাবা বাউফল থানায় মামলা করেছেন।
পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে গতকাল পটুয়াখালী আদালতে হাজির করেন। আদালত তার বক্তব্য শুনে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ডাক্তারি পরীক্ষা শেষে ওই শিক্ষার্থীকে তার বাবার হেফাজতে দেওয়া হয়।
মামলার এজাহার ও থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ওই ছাত্রীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর গ্রামের রিয়াজ হাওলাদার (২২) নামে এক তরুণ।