বাউফলে সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা সড়ক এলাকায় দুই পক্ষের সংঘর্ষে সাথী (৩৫) ও হাসান (২৫) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহজাহান মুন্সির সঙ্গে একই এলাকার আবদুল গফুর হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে বিরোধপূর্ণ জায়গায় জোর করে শাহজাহান মুন্সি লোকজন নিয়ে ঘর তুলতে যান। এতে আবদুল গফুর হাওলাদারের ছেলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় সাথী ও হাসান আহত হন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।