বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
কিশোরীর বাবা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. রিপন (২৮) তাকে ঘর থেকে জোর করে তুলে পার্শ্ববর্তী বিলের পাশে নিয়ে ধর্ষণ করে।
স্থানীয় লোকজন জানিয়েছে, বুধবার বরইতলী ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রতিবন্ধিতা শনাক্তকরণের জন্য প্রতিবন্ধীদের ডাকা হলে ওই কিশোরীও পরিষদে যায়। শনাক্তকরণ কাজ শেষে ওই কিশোরী বাড়িতে চলে যায়। কিশোরী প্রতিবন্ধিতা শনাক্তকরণের জন্য ইউনিয়ন পরিষদে গেলে সেখানেই রিপন তার পিছু নেয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রিপনকে আসামি করে মামলা করেছে।