বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নে গত বুধবার রাতে বাকপ্রতিবন্ধী (২৫) এক তরুণী ধর্ষণের শিকার হন। গত বৃহস্পতিবার সদর হাসপাতালে তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
তরুণীর মা (৫০) জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে নলকূপ থেকে পানি আনতে গেলে রুখালী গ্রামের ভ্যানচালক ইকতার আলী মীর (৩০) তাঁর মেয়েকে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে বিষয়টি আকার ইঙ্গিতের মাধ্যমে তাঁদের জানান। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। বৃহস্পতিবার রাতে তিনি থানায় মামলা করেছেন।