বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে বাকপ্রতিবন্ধী এক শিশুকে (১৫) ধর্ষণের অভিযোগে পুলিশ নুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নুরুল ইসলাম উপজেলার পুটিমারা ইউনিয়নের পুটিমারা (পশ্চিম পাড়া) গ্রামের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম জানান, শনিবার সকালে ওই প্রতিবন্ধীর ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। ওই দিন দুপুরেই পুলিশ ওই গ্রাম থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে দিনাজপুর হাসপাতালে পাঠানো হয়েছে।