বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখান এলাকায় বাকপ্রতিবন্ধী এক শিশু (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফয়সাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ফয়সাল (২০) শিশুটিকে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। এরপর আজ প্রতিবেশীরা থানায় বিষয়টি জানান। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসে। আর ধর্ষণের অভিযোগে ফয়সালকে আটক করে।

ওসি আরও বলেন, এ ঘটনায় উত্তরখান থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ফয়সালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।