বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রূপনগর থানা এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বাকপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শিশুটির স্বজনদের অভিযোগ, অভিযোগ ওঠা ব্যক্তি শিশুটির খালাতো বোনের স্বামী। গত ১১ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটি ইশারা-ইঙ্গিতে তাঁদের এ কথা জানিয়েছে। এখন তাঁর (অভিযোগ ওঠা ব্যক্তি) লোকজন অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ স্বজনদের।
হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক জানান, আজ রোববার দুপুর দেড়টার দিকে অসুস্থ মেয়েটিকে নিয়ে তার মা হাসপাতালে আসেন। এখন শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।