বাকলিয়ার দুটি বস্তিতে যৌথ বাহিনীর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়ার দুটি বস্তিসহ আশপাশের এলাকায় র্যা ব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চলে। তবে অভিযানে মাদক বা অস্ত্র কোনো কিছু উদ্ধার করা যায়নি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও নাশকতাকারীদের ধরতে যৌথ বাহিনী বাকলিয়ার বাস্তুহারা কলোনি ও ক্ষেতচর বস্তিসহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন ১৭ ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে যৌথ বাহিনীর ১০০ জন সদস্য অংশ নেন।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। যাতে নাশকতাকারী, সন্ত্রাসীরা কোনো ধরনের সুযোগ না পায়।