বাক্প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় গত সোমবার বাক্প্রতিবন্ধী এক ভিক্ষুক (১৭) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, সোমবার দুপুর ১২টার দিকে বাক্প্রতিবন্ধী ওই কিশোরী পাঁচপোতা গ্রামে ভিক্ষা করতে যায়। এ সময় ওই গ্রামের আল আমিন (২৮) ভিক্ষা দেওয়ার কথা বলে মেয়েটিকে পাশের বাড়িতে নিয়ে যায়। ওই বাড়ির রান্নাঘরে আল আমিন ও তার সঙ্গী লিটন (৩২) কিশোরীটিকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর গোঙানিতে আশপাশের লোকজন চলে এলে তারা দ্রুত পালিয়ে যায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।