বাক্প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নে হতদরিদ্র পরিবারের বাক্প্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ওই মেয়ের বাবা বদরগঞ্জ থানায় মামলা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ওই দিন সকাল সাতটার দিকে প্রতিবন্ধী মেয়েটি কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় মাঠেরহাট বাজারের দিকে যায়। এ সময় বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মাসুদ রানা (২১) মেয়েটিকে জোর করে তাঁর দোকানে ধরে নিয়ে ধর্ষণ করেন। মাসুদ মুসলমারী মাঠেরহাট গ্রামের রুহুল আমিনের ছেলে।
ওই কিশোরীর মা বলেন, সকালে কিছু না খেয়ে বাড়ি থেকে বের হওয়ায় একটু পরই তিনি মেয়েকে খুঁজতে বাজারের দিকে যান। ওই দোকানটির সামনে দিয়ে যাওয়ার পথে ভেতর থেকে গোঙানির শেব্দ তিনি দোকানের শার্টার তুললে মাসুদ ছুটে পালায়। পরে বাক্প্রতিবন্ধী মেয়েটি ছুরির ভয় দেখিয়ে মাসুদ তাকে দোকানে ঢুকিয়ে ধর্ষণ করেছেন বলে ইশারায় জানায়।
মাঠেরহাট এলাকার মোসলেম উদ্দিন, সমশের আলীসহ কয়েক ব্যক্তি বলেন, আগেও মাসুদ রানার বিরুদ্ধে এলাকায় ধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই ঘটনা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, ‘ওই বাক্প্রতিবন্ধী শিশুটি ধর্ষণের শিকার হওয়ার ঘটনা সত্য। আমি মেয়ের বাবাকে মামলা করার পরামর্শ দিয়েছি।’
থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ মিয়া বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মাসুদ রানার বিরুদ্ধে মামলা হয়েছে। মাসুদ পলাতক।