বাক্প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরখান এলাকায় গত বৃহস্পতিবার ১২ বছরের এক বাক্প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসার জন্য গতকাল শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেলে শিশুটির ভাই প্রথম আলোকে বলেন, উত্তরখানের স্নানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের বাক্প্রতিবন্ধী মা দীর্ঘদিন ধরে নিখোঁজ। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে যায় শিশুটি। ফেরার সময় রাত সাড়ে নয়টার দিকে প্রতিবেশী ওই কিশোর পাশের একটি ঘরে আটকে শিশুটিকে ধর্ষণ করে। খোঁজাখুঁজির পর গভীর রাতে তাকে উদ্ধার করা হয়।
উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল হক প্রথম আলোকে বলেন, মামলার পর বেলা আড়াইটার দিকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।