বাক্প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার, দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় এক বাক্প্রতিবন্ধী শিশু (১১) ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার এক মাঠে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বখাটে দুই কিশোর (যাদের একজনের বয়স ১৭, অপরজনের ১৫) তাকে ধর্ষণ করে। অভিযুক্ত ওই দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবন্ধী শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ডাহিয়া ইউনিয়নের ওই মানসিক ও বাক্প্রতিবন্ধী শিশু নানার বাড়ির উঠানে খেলা করছিল। সেখান থেকে তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় ওই দুই বখাটে। পরে ধানের মাঠে নিয়ে গিয়ে শিশুটিকে তারা ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্তনাদে মাঠের শ্রমিকেরা এগিয়ে এলে ওই দুই বখাটে পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার প্রতিবন্ধীকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।