বাক্প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাক্প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে ছানোয়ার হোসেন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে ওই তরুণীর মা সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওই দিন বিকেলেই ছানোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।
সখীপুর থানার এসআই আনছার উদ্দিন জানান, ছানোয়ারকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।