বাগমারায় বিমাকর্মী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার এক বিমাকর্মীকে (২৭) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪৫) গত বৃহস্পিতবার স্থানীয় জনতা ধরে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই বিমাকর্মী থানায় মামলা করেছেন। ওই ব্যক্তিকে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ওই ব্যক্তি ওই নারীকে বিমার জন্য গত বৃহস্পতিবার শিকদারী এলাকার এক বাড়িতে ডেকে নিয়ে যান। পরে ওই দিন বিকেলে তাঁকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন ওই ব্যক্তি। সেখান থেকে উদ্ধার হয়ে বিমাকর্মী ঘটনাটি তাঁর স্বজনদের জানান। এরপর সন্ধ্যায় স্থানীয় লোকজনের সহযোগিতায় স্বজনেরা ওই ব্যক্তিকে আটক করেন। রাতে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে নিয়ে যায়। রাতেই ওই নারী থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।