বাগমারায় সতিনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধের জের ধরে রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল মঙ্গলবার এক নারী সতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নারীর নাম আলেয়া খাতুন (৩৪)। এ ঘটনায় জড়িত সন্দেহে আলেয়ার সতিন আতারুন নেসাকে (৩২) পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার গণিপুর ইউনিয়নের নোদাকান্দর গ্রামের মাহাবুর রহমান দুটি বিয়ে করেছেন। তাঁর দুই স্ত্রী আতারুন নেসা ও আলেয়া খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াবিবাদ চলছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে বাড়ির উঠানে বসে গোবরের ঘুঁটে (নোদা) তৈরি করছিলেন আলেয়া। এ সময় পেছন থেকে অতর্কিতভাবে হাঁসুয়া দিয়ে আলেয়ার ঘাড় ও গলায় কোপাতে থাকেন আতারুন নেসা। ’