বাগমারায় এক জেএমজেবি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা থানা-পুলিশ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তালিকাভুক্ত একজন সদস্যকে আটক করেছে। তাঁর নাম মাহমুদ হাসান (৫০)। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে পুলিশের একটি দল রামরামা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে নিজ বাড়ি থেকে জেএমজেবির তালিকাভুক্ত সদস্য মাহমুদ হাসানকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন সন্দেহে তাঁকে আটক করা হয়। দুপুরে তাঁকে একটি বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।