বাগমারায় জেএমবি ও সিলেটে হিযবুত তাহ্রীর সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থানায় গত বুধবার রাতে পুলিশ শহিদুল ইসলাম (৩১) নামের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একজনকে গ্রেপ্তার করেছে। একই রাতে সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহ্রীরের সদস্য সন্দেহে এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, শহিদুল পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার নুরুল হুদা আশরাফী বলেন, গ্রেপ্তার ছাত্রের নাম সবুজ সরকার।