বাগমারায় জেএমবি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় হামিরকুৎসা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মোস্তাফিজুর রহমান (৪৭)। তিনি কালুপাড়া গ্রামের বাসিন্দা। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, মোস্তাফিজুরকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।