বাগমারায় সরকারি দপ্তরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের ভেতরে কৃষি কার্যালয়ের একটি দপ্তরে চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নৈশ প্রহরীকে পুলিশ আটক করেছে।

কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুল হক বলেন, গতকাল সকালে কার্যালয়ে এসে কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দপ্তরের কম্পিউটারের হার্ডডিক্সসহ অন্যান্য যন্ত্রপাতি ও কম্পিউটার সামগ্রী চুরি হয়েছে বলে জানতে পারেন। 

থানার উপপরিদর্শক হুমায়ন কবির জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।

দপ্তরের কর্মকর্তারা বলেন, শামসুল হক দপ্তরের বিভিন্ন প্রকল্প এবং বালাইনাশক নিবন্ধনের কাজ দেখাশোনা করতেন। ওই কম্পিউটারে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের তথ্য সংরক্ষণ ছিল।