বাগমারায় 'জঙ্গি' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আটক করা ওই ‘জঙ্গির’ নাম আবদুর রশিদ (৩৪)। বাড়ি উপজেলার শ্রীপুর গ্রামে।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানের ভাষ্য, আবদুর রশিদ ২০০৪ সালে রাজশাহী অঞ্চলে বাংলা ভাইয়ের অভিযান চলাকালে অংশ নিয়েছিলেন। তিনি জেএমবির তালিকাভুক্ত সদস্য। রশিদ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন হত্যাচেষ্টা এবং জঙ্গিদের বোমা হামলায় নিহত উপজেলার খয়রা গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ড প্রচার সম্পাদক মাহবুবুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন। এসব মামলা থেকে তিনি সম্প্রতি অব্যাহতি পেয়েছেন।
ওসি জানান, চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।