বাগেরহাট আ. লীগ কার্যালয় পোড়াল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আজ শুক্রবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে টেলিভিশন, টেবিল-চেয়ারসহ কার্যালয়ের একাংশ পুড়ে গেছে। পৌরসভা নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

বাগেরহাট পৌরসভার আওয়ামী লীগের উপদেষ্টা তাকছির হোসেন প্রথম আলোকে বলেন, ৩০ তারিখের নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী মিনা হাসিবুল হাসানের সমর্থক ও কাউন্সিলর প্রার্থী নিজামউদ্দিন ও তাঁর সমর্থকেরা প্রতিহিংসাবশত দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে।

বাগেরহাট দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, সকাল ছয়টার দিকে তারা খবর পান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লেগেছে। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে কার্যালয়ের একটি টেলিভিশনসহ কিছু আসবাব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের চালের গোলপাতায় দাহ্য তরল ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।