বাগেরহাটে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে গত শনিবার আবু তালেব (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ মে ওই ঘটনা ঘটে।
গত শনিবার মেয়েটির মা বাদী হয়ে আবু তালেবকে আসামি করে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মেয়েটির মা বলেন, তিনি ও তাঁর স্বামী ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। তাঁদের মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ২৫ মে তাঁরা দুজনে ভিক্ষা করতে বাড়ি থেকে বের হলে প্রতিবেশী আবু তালেব এই সুযোগে বাড়িতে আসে। এরপর তাঁদের মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। রাতে তাঁরা বাড়ি ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় পান।
পরে তাঁর মেয়ে সব ঘটনা খুলে বলে। লোকলজ্জার ভয়ে প্রথমে এই ঘটনা কাউকে না জানালেও পরে প্রতিবেশীদের পরামর্শে পুলিশকে তাঁরা বিষয়টি জানান। শনিবার রাতে পুলিশ মামলা নেয়।
বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক বলেন, ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার সন্দেহে তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাগেরহাট সদর হাসপাতালে ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।