বাগেরহাটে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটের চিতলমারী উপজেলার চর চিংগুড়িয়া এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে লিটন শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে স্থানীয় বড়বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্তত আটজন আহত হন। গতকাল সোমবার বেলা আড়াইটা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত লিটন শেখ চিতলমারী উপজেলার চর চিংগুড়িয়া গ্রামের এনামুল হক শেখের ছেলে।
আমিনুরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনায় আহতদের একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে, চারজন পুলিশ সদস্যকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং আরও অন্তত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চিতলমারী থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে বড়বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কাসেম ও এএসআই হামিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
রবিউল ইসলাম বলেন, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা শেখ ও বড়বাড়িয়া ইউপির চেয়ারম্যান ও অহিদুজ্জামানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। গতকাল দুপুরে উজ্জ্বল নামে অহিদুজ্জামানের এক সমর্থককে বাদশা শেখের লোকেরা ধরে নিয়ে গিয়ে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে বেলা আড়াইটার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষে লিপ্ত দুই পক্ষই পুলিশের ওপরও হামলা চালায়। তবে স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলার মুখে পুলিশ সদস্যরা গুলি ছুড়লে লিটন নিহত হন এবং আমিনুরসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হন।বাগেরহাটের অতিরিক্ত পলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বলেন, পুলিশের গুলিতে লিটনের মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।