বাগেরহাটে ৫৫২ বস্তা মসুর ডাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট বিসিক এলাকার একটি কারখানার দরজা ভেঙে ৫৫২ বস্তা মসুর ডাল লুট করেছে দুর্বৃত্তরা। এর দাম প্রায় ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার রাতে বিসিকের মেসার্স শক্তি ডাল কারখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার কারখানার তিন শ্রমিক মুকুল মণ্ডল (২৫), তাপস মণ্ডল (৩৭), উত্তম কুমার পালকে (৩০) আটক করেছে পুলিশ।
ডাল কারখানার মালিক স্বপন কুমার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কারখানার গুদামের ফটক ভেঙে ১২ থেকে ১৪ জন দুর্বৃত্ত ভেতরে ঢোকে। এ সময় দুর্বৃত্তরা গুদামে ঘুমিয়ে থাকা দুই শ্রমিককে বেঁধে ৪০৩টি ২৫ কেজি ও ১৪৯টি ৫০ কেজি ওজনের মসুরের ডালের বস্তা ট্রাকে তুলে নিয়ে যায়। এসব ডালের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে।