বাঘ ও হরিণের চামড়া উদ্ধার, ইউপি সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে আজ শুক্রবার ভোরে একটি বাঘের ও ১৪টি হরিণের চামড়া উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। এ ঘটনায় র্যাব তেলিখালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল মাতুব্বরকে আটক করেছে।
র্যাবের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে র্যাব-৮-এর সহকারী পরিচালক এএসপি জসিম উদ্দিনের নেতৃত্বে তাঁরা উপজেলার ইকড়ি বাজারের কাছে অবস্থান নেন। ভোর পাঁচটার দিকে তেলিখালী থেকে আসা একটি টমটমের গতিরোধ করেন তাঁরা। এরপর টমটমে তল্লাশি চালিয়ে একটি বাঘের ও ১৪টি হরিণের চামড়া উদ্ধার করে র্যাব। এ সময় টমটম থেকে পালাতে গিয়ে তেলিখালী ইউপি সদস্য বাবুল মাতুব্বর আহত হন।
আহত বাবুলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।