বাঘাইছড়ি থেকে চারটি অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গলতলী ইউনিয়নে ঝগড়া বিল গ্রাম থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সেনাবাহিনী পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর খাগড়াছড়ি ব্রিগেডের মেজর মো. সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, ঝগড়া বিল গ্রামে ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আলী হায়দার সিদ্দিকীর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে গ্রামে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ রাইফেল, দুটি থ্রি-নট-থ্রি রাইফেল ও একটি বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন সেনাসদস্যরা হয়। অভিযানে এক সেট জলপাই রঙের পোশাকও পাওয়া যায়।