বাঘাইছড়িতে চাঁদাবাজির অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে বারিবিন্দুঘাট এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন। আটক বিভীষিকাময় চাকমা জনসংহতি সমিতির (এম এন লারমা) কর্মী। তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল উপজেলার বারিবিন্দুঘাট এলাকা থেকে বিভীষিকাময় চাকমাকে আটক করে।
বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বারিবিন্দুঘাট এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছেন। এলাকার শান্তি-সম্প্রীতির স্বার্থে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তবে জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা দাবি করেন বলেন, বিভীষিকাময় চাকমা সাংগঠনিক কাজে রূপকারী বারিবিন্দুঘাট এলাকায় যান। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বিভীষিকাময়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।