বাঘায় ইউএনও কার্যালয় লক্ষ্য করে ককটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাঘার ইউএনও বাদল চন্দ্র হালদার জানান, ককটেলটি তাঁর কার্যালয়ের নিচে উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সেখানে কেউ ছিল না। প্রহরীরা দূরে ছিল। ফলে কারা ককটেলটি ছুড়েছে, তা দেখা যায়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্ভবত পেছন দিক থেকে এসে ককটেলটি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।